

স্বপন কুমার বর্মণ বিশ্বম্ভপুর প্রতিনিধি
পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসয়িশেন অব বিশ্বম্ভরপুর (পুসাব)-এর উদ্যোগে বৃহস্পতিবার (১৯ শে মার্চ) দিগেন্দ্র বর্মন সরকারি কলেজ, বিশ্বম্ভরপুর ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে। এতে পুসাবের উপদেষ্টা, সাবেক সদস্য, বর্তমান সদস্যরা ও অত্র কলেজের শিক্ষকবৃন্দ অংশ নেন। এতে প্রায় ৮৫জন অংশ নেন।
ইফতারপূর্ব আলোচনা সভায় পুসাবের সভাপতি মানিক চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুহাম্মাদ বাবরের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন পুসাবের প্রতিষ্ঠাকালীন সভাপতি ও পূবালী ব্যাংক কর্মকর্তা জনাব আব্দুল্লাহ আল নোমান।
অতিথিদের মাঝে বক্তব্য রাখেন মা এগ্রো ফার্মার স্বত্ত্বাধিকারী জনাব মোহাম্মদ নুরুল আলম সাগর,দিগেন্দ্র বর্মন সরকারি কলেজের সম্মানিত শিক্ষক জনাব মো. নুরুল আমিন, সহকারী অধ্যাপক(দর্শন বিভাগ),জনাব মো. মশিউর রহমান প্রভাষক(ইংরেজি),জনাব সৃজন পুরকায়স্থ প্রভাষক(গণিত),শিক্ষানবিশ,সমাজসেবক ও আইনজীবী জনাব মোহন মিয়া বাচ্চু।
বক্তারা মাহে রমজানের শিক্ষা ব্যাক্তিগত ও সামাজিক জীবনে কাজে লাগিয়ে সমাজ ও দেশ বিনির্মানের দিকে কাজে লাগানোর প্রতি বিশেষভাবে গুরুত্বারোপ করেন। পাশাপাশি পুসাবের বিভিন্ন ইতিবাচক কর্মকান্ডের প্রশংসা করেন।
ইফতারে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন- পুসাবের সাবেক অর্থ সম্পাদক ও সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার ভেটেরিনারি সার্জন জনাব ডা. সাহাব উদ্দিন মুন্না, পুসাবের সাবেক সভাপতি বাংলাদেশ কৃষি ব্যাংকের প্রিন্সিপাল অফিসার জনাব হোসাইন আহমেদ, পুসাবের সাবেক সহসভাপতি ও তাহিরপুর উপজেলার ভেটেরিনারি সার্জন জনাব ডা. হারুন-অর-রশিদ, পুসাবের সাবেক সাধারণ সম্পাদক জনাব আরাফ আহমদ প্রভাষক (রাষ্ট্রবিজ্ঞান বিভাগ) মৌলভীবাজার সরকারি কলেজ, মৌলভীবাজার , পুসাবের সাবেক সভাপতি ও পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসির সহকারী কোম্পানি সচিব জনাব সোহাগ আহমেদ,পুসাবের সাবেক সম্মানিত সদস্য জনাব ডা.ইমরান আহমেদ, পুসাবের সাবেক সভাপতি ও ব্যবসায়ী জনাব শহীদুল্লাহ কায়সার সহ প্রমুখ।
ইফতার শেষে উন্মুক্ত আলোচনায় সংগঠনটির আগামী কর্ম পরিকল্পনা নিয়ে আলোকপাত করা হয়।
সংগঠনটির সভাপতি মানিক চৌধুরী ইফতার মাহফিলে অংশগ্রহণকারী সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
সংগঠনটির সাধারণ সম্পাদক মোহাম্মাদ বাবর বলেন, ‘পূণ্য লাভের পাশাপাশি পুসাবের ইফতারের অন্যতম লক্ষ্য হলো সিনিয়র অ্যালামনাইদের সঙ্গে বর্তমান সদস্যদের হৃদ্যতামূলক সম্পর্ক স্থাপন।’
উল্লেখ্য, বিশ্বম্ভরপুর উপজেলা থেকে দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়, মেডিক্যাল কলেজ ও ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্য্যনরত শিক্ষার্থীদের নিয়ে ২০১৪ খ্রিষ্টাব্দে যাত্রা শুরু করে পুসাব। প্রতিষ্ঠার শুরু থেকেই বিশ্বম্ভরপুর উপজেলার শিক্ষার্থীদের মেধাবিকাশ এবং শিক্ষাক্ষেত্রে উৎসাহ প্রদানের লক্ষ্যে নিয়মিতভাবে কার্যক্রম পরিচালনা করছে সংগঠনটি। পুসাব শিক্ষায় সমান সুযোগ নিশ্চিত করা এবং স্থানীয় শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা বিকাশে অগ্রণী ভূমিকা পালন করে চলেছে।
আপনার মতামত লিখুন :