বিশ্বম্ভরপুরে নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতা উদ্ভোধন


admin. প্রকাশের সময় : আগস্ট ৩১, ২০২৬, ৬:৪০ অপরাহ্ণ / ০
বিশ্বম্ভরপুরে নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতা উদ্ভোধন

স্বপন কুমার বর্মন,বিশ্বম্ভরপুর প্রতিনিধি :
বিশ্বম্ভরপুরে নজরুল বর্ষ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্ভোধন করা হয়।সোমবার(৩১আগষ্ট) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে উদ্ভোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সকিনা আক্তার। উদ্ভোধনী অনুষ্ঠানে জাতীয় কবি নজরুল ইসলামের নজরুল বর্ষের জাতীয় পর্যায়ে মাননীয় প্রধান মন্ত্রী কর্তৃক উদ্ভোধনী অনুষ্ঠান সরাসরি প্রজেক্টেরের মাধ্যমে সম্প্রচার করা হয়। পরে জাতীয় কবি নজরুল ইসলামের রচিত কবিতা, নাটক,আবৃত্তি সংগীত সহ জীবনে বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। উদ্ভোধনী অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থীরা বিদ্রোহী কবি নজরুলের রচিত কবিতা আবৃত্তি করেন। উদ্ভোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার(ভূমি)মোঃ মাহফুজুর রহমান,থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আহমদ উল্লাহ ভূইয়া,স্বাস্থ্য বিভাগের মেডিকেল অফিসার ডাঃ রমজানুল হক,বিশ্বম্ভরপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হারুনুর রশিদ, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার আবু রায়হান, বিএনপি নেতা মোঃ নজরুল ইসলাম,প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মণ,উপজেলা জাসাস এর আহবায়ক সৈয়দ আহমদ আশেকী,উপজেলা ফায়ার সার্ভিস প্রতিনিধি মোঃ কামরান প্রমুখ। উপজেলা নির্বাহী অফিসার সকিনা আক্তার বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এ দেশের মাটি ও মানুষের কবি। তার রচিত কবিতা,নাটক,সাহিত্য, দর্শন ও সৃষ্টিকর্ম সর্বস্থরে পৌছে দেওয়ার লক্ষে সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয়ের উদ্দ্যেগে দেশব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এরই অংশ হিসাবে আমাদের উপজেলাতেও নজরুল বর্ষ উপলক্ষে শিক্ষার্থীদের মাঝে মাস ব্যাপী কর্মসূচি গ্রহন করা হয়েছে। এতে সকলের সহযোগিতার জন্য তিনি আহবান জানান।

শেয়ার করুন