অপহরণের  প্রায় দুইমাস পেরিয়ে গেলেও উদ্ধার হয়নি অপহত স্কুলছাত্রী


admin. প্রকাশের সময় : সেপ্টেম্বর ২১, ২০২৬, ১২:৫৪ অপরাহ্ণ / ০
অপহরণের  প্রায় দুইমাস পেরিয়ে গেলেও উদ্ধার হয়নি অপহত স্কুলছাত্রী
বিশেষ প্রতিবেদক তাহিরপুর::
‎সুনামগঞ্জ জেলার তাহিরপুর সদর ইউনিয়নের তাহিরপুর বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অষ্টম শ্রেণীর পরীক্ষার্থী তাবাসুম ইয়াছমীন সিম্মি (১৩) অপহরণের প্রায় দুইমাস পেরিয়ে গেলেও উদ্ধার করতে পারেনি পুলিশ।
‎
‎মেয়েটিকে উদ্ধার ও অপহরণকারীদের আইনের আওতায় আনতে তাহিরপুর সদর ইউনিয়নের উজান তাহিরপুর গ্রামের মৃত মোহাম্মদ নুরুল আমীনের ছেলে অপহত স্কুলছাত্রীর পিতা সাকিল পারভেজ (৩৬) তাহিরপুর থানায় একই ইউনিয়নের চিকসা গ্রামের শেখ কবির আহমেদ পাশার ছেলে বখাটে শেখ মহসীন এলিন পাশা (২৬), মৃত আব্দুল আজিজের ছেলে শেখ কবির আহমেদ পাশা (৫০),  শেখ শফিক আহমেদ পাশা (৫৪), শেখ আলমগীর পাশা (৪৫) শেখ ফরহাদ পাশা (৩২)কে অভিযুক্ত করে গত ২ আগষ্ট অপহরণ মামলা দায়ের করেন। যার মামলা নং -১/২৬।
‎
‎কিন্তু ১ মাস ২৬ দিন পেরিয়ে গেলেও কিশোরী মেয়েটি উদ্ধার হয়নি এবং ওই ঘটনায় অভিযুক্ত বখাটেরা ধরাছোঁয়ার বাইরে থেকে প্রকাশেই ঘুরাফেরা করছে বলে অভিযোগ বাদীর।
‎
‎মামলা ও অভিযোগ সূত্রে জানা যায়, তাহিরপুর সদর ইউনিয়নের উজন তাহিরপুর গ্রামের সাকিল পারভেজের স্কুল পড়ুয়া কিশোরী মেয়ে তাবাসুম ইয়াছমীন সিম্মি বিদ্যালয়ে যাওয়া আসার পথে প্রায়ই বিভিন্ন কুপ্রস্তাবসহ উত্যক্ত করতো বখাটে শেখ মহসীন এলিন পাশা। বিষয়টি স্কুলছাত্রী পরিবারকে জানালে তাবাসুমের পিতা মহসীন এলিন পাশার পরিবারকে জানালে উল্টো ছেলের পক্ষ নিয়ে উত্তেজনাপূর্ণ অশালীন আচরণ করে। এমতাবস্থায় গত ২৬ জুলাই বিদ্যালয়ে যাওয়ার উদ্দেশ্যে সকাল সাড়ে ৯ টায় বাড়ি থেকে বের হয়ে স্কুলে যাওয়া পথে তাহিরপুর সুনামগঞ্জ রাস্তা থেকে অপহরণ হয় স্কুলছাত্রী। অভিযোগে উল্লেখ করা হয়, চিকসা গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে শেখ কবির আহমেদ পাশা ,  শেখ শফিক আহমেদ পাশা , শেখ আলমগীর পাশা ও শেখ ফরহাদ পাশার সহায়তায়  শেখ মহসীন এলিন পাশা স্কুল পড়ুয়া কিশোরীকে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। পরে মেয়েকে উদ্ধারের জন্য সাকিল পারভেজ ৫ জনের নাম উল্লেখসহ  করে গত ২ আগষ্ট  তাহিরপুর থানায় অপহরণ মামলা করলেও পুলিশ স্কুলছাত্রীকে উদ্ধার করতে পারেনি। এ ছাড়াও বখাটেরাও ধরাছোঁয়ার বাইরে থাকায় জনমনে বিরূপ মনোভাব দেখা দিয়েছে। অপহরণের প্রায় দুইমাস পেরিয়ে গেলেও স্কুলছাত্রী কিশোরী মেয়ে পুলিশ উদ্ধার করতে না পারায় ওই ছাত্রীর পরিবারের লোকজন দিন কাটছে উদ্যোগ আর উৎকণ্ঠা। তাই মেয়ে (তাবাসুম ইয়াছমীন সিম্মি) দ্রুত উদ্ধার করতে আইনশৃঙ্খলা বাহিনী উর্ধতন কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানাচ্ছি কিশোরীর পিতামাতা।
তাহিরপুর বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ প্রধান শিক্ষক তরিকুল ইসলাম জুবায়ের বলেন, মেয়েটা স্কুলে অনুপস্থিত অনেকদিন ধরে। তবে এই ঘটনা ঘটেছে আমি জানিনা।পরিবারের পক্ষ থেকে লিখিত ভাবে জানালে আমি আমার প্রতিষ্ঠানের সভাপতিসহ সকলের সাথে কথা বলে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবো। আমার ছাত্রীকে উদ্ধারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর পদক্ষেপ গ্রহণ করবেন বলে আশা করছি। যেন আমার বিদ্যালয়ের ছাত্রী আবারও স্কুলে আসতে পারে।

‎ওই স্কুল ছাত্রীর বাবা সাকিল পারবেজ জানান,ঘটনার দুইমাস পেরিয়ে গেলেও আমার স্কুল পড়ুয়া মেয়েকে পুলিশ উদ্ধার করতে পারেনি। এছাড়াও মামলার আসামীদের আটকও করছে না। আসামীরা প্রকাশ্যে ঘুরাফেরা করছে। আমার মেয়েকে উদ্ধারে সুনামগঞ্জ পুলিশ সুপারের দৃষ্টি আকর্ষণসহ র‍্যাব,ডিভির সহযোগিতা কামনা করছেন।

‎
‎এ বিষয়ে তাহিরপুর থানার ওসি ফারুক আহমেদ বলেন, তাদের কাছে কোনধরনের মোবাইল বা ডিভাইস না থাকায় অপহত স্কুলছাত্রীকে উদ্ধার এবং অপহরণকারীদের গ্রেপ্তার করা সম্ভব হচ্ছে না। ভিকটিম উদ্ধার এবং অপহরণকারীদের গ্রেপ্তারের পুলিশের অভিযান অব্যাহত আছে।
শেয়ার করুন