বিশ্বম্ভরপুরে ডেঙ্গু সহ মশাবাহিত রোগ প্রতিরোধ ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান


admin. প্রকাশের সময় : সেপ্টেম্বর ১৮, ২০২৬, ৪:০৬ অপরাহ্ণ / ০
বিশ্বম্ভরপুরে ডেঙ্গু সহ মশাবাহিত রোগ প্রতিরোধ ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান

স্বপন কুমার বর্মন,বিশ্বম্ভরপুর প্রতিনিধি :
জাতীয় পর্যায়ে প্রধানমন্ত্রী কর্তৃক ডেঙ্গু সহ মশাবাহিত অন্যান্ন রোগ এবং পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধনীর অংশ হিসাবে বিশ্বম্ভরপুরে ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে।শনিবার(১২সেপ্টেম্বর) সকালে ডেঙ্গু সহ মশাবাহিত অন্যান্ন রোগ এবং পরিষ্কার পরিচ্ছন্নতা দেশব্যপী অভিযানের উদ্ভোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উক্ত উদ্ভোধনী অনুষ্ঠান বিশ্বম্ভরপুর উপজেলা সম্মেলন কক্ষে প্রশাসনের আয়োজনে ভিডিও কনফারেন্সে প্রজেক্টেরের মাধ্যমে সম্প্রচার করা হয়। এইর অংশ হিসাবে উপজেলা নির্বাহী অফিসার সকিনা আক্তার ডেঙ্গু সহ মশাবাহিত অন্যান্ন রোগ এবং পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু করেন। প্রধানমন্ত্রীর উদ্ভোধনী অনুষ্ঠানের পর উপজেলা নির্বাহী অফিসার উপস্থিত সকলকে নিয়ে উপজেলা প্রশানক এলাকা ও স্থানীয় বাজারে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি ১ম যুগ্ম আহবায়ক মোঃ আশিকুর রহমান আশিক,বাদাঘাট(দঃ)ইউপি চেয়ারম্যান মোঃ ছবাব মিয়া, ফতেপুর ইউপি চেয়ারম্যান মোঃ ফারুক আহমদ, বিএনপি নেতা সৈয়দ রমিজ উদ্দিন, বিএনপি নেতা নজরুল ইসলাম,থানার এসআই মোঃ ইয়াছিন, প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মন,সময়ের আওয়াজ প্রতিনিধি মোঃ শফিউল আলম প্রমুখ এবং পরিচ্ছন্নকর্মীগন। উপজেলা নির্বাহী অফিসার বলেন জাতীয় পর্যায়ের কর্মসূচি মোতাবেক ১২সেপ্টেম্বরথেকে ১২ডিসেম্বর ২০২৬ পর্যন্ত পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চলবে এবং সারা বছরই এ কার্যক্রম চলমান রাখার জন্য তিনি সর্বস্থরের সকলের প্রতি আহবান জানান।

শেয়ার করুন