

স্বপন কুমার বর্মন, বিশ্বম্ভরপুর প্রতিনিধি:
বিশ্বম্ভরপুরে জেলা পুজা উদযাপন পরিষদের ও উপজেলা পুজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ উপজেলার বিভিন্ন দূর্গামন্দির পরিদর্শন করে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন। সোমবার শারদীয় দূর্গা উৎসবের মহা অস্টমী পুজার দিন সুনামগঞ্জ থেকে পুজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দরা বিশ্বম্ভরপুরে এসে উপজেলা পুজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সাথে মিলে বিভিন্ন সার্বজনীন দূর্গাপূজা মন্দির পরিদর্শন করেন। এ বছর উপজেলার প্রতিটি পুজা মন্দিরে উপজেলা প্রসাশন, পুলিশ প্রসাশন বিএনপি নেতৃবৃন্দ এবং পুজা উদযাপন পরিষদ সহ সকল মহলের আন্তরিক সমন্বয়ের মাধ্যমে এ পর্যন্ত শান্তিপূর্ণ ভাবে পুজা অনুষ্ঠিত হচ্ছে। নেতৃবৃন্দরা আসা করেন আগামী বিজয়া দশমী বির্সজন পর্যন্ত শান্তিপূর্ণ ভাবে পুজা সম্পন্ন হবে। নেতৃবৃন্দরা বর্তমান সরকারকে ধন্যবাদ ও শারদীয় শুভেচ্ছা জানিয়ে দেশ ও জাতির মঙ্গল প্রার্থনা কামনা করেন। সুনামগঞ্জের নেতৃবন্দের মধ্যে উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক সেতুল বাবু তালুকদার, সাংগঠনিক সম্পাদক অমর চক্রবর্ত্তী, প্রচার সম্পাদক রিংকু চৌধুরী, সমাজ কল্যাণ সম্পাদক সুকান্ত কুমার রায়, আইন বিষয়ক সম্পাদক এড. অঞ্জন ভৌমিক, কার্যকরী সদস্য সুদীপ দে, বিভা রায়, অজান্তা সরকার, মুনমুন পাল বৃন্দা, প্রতিমা রানী দাশ, কাজল চন্দ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ এর মহিলা বিষয়ক সম্পাদক শিলা বসু। বিশ্বম্ভরপুর উপজেলা পুজা উদযাপনের সভাপতি স্বপন কুমার বর্মন, সহ সভাপতি শচীন্দ্র পুরকায়স্থ, সাংগঠনিক সম্পাদক রামেন্দ্র দাশ, সাংস্কৃতিক সম্পাদক শান্তি বিশ্বাস, দপ্তর সম্পাদক চয়ন দাশ, সদস্য শ্যামা বর্মন, গোবিন্দ বিশ্বাস প্রমুখ। এর আগে বিশ্বম্ভরপুর উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি স্বপন কুমার বর্মন ও সাধারন সম্পাদক বিজিৎ মৌত্রের নেতৃতে উপজেলা পুজা উদযাপন পরিষদের সকল সদস্যদেরকে নিয়ে উপজেলার হাওর নদীনালা বৃষ্টিত ফতেপুর ইউনিয়ন সহ উপজেলার ২৬টি পুজা মন্দির পরিদর্শন করে সকল ভক্ত বৃন্দের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন এবং পুজার সার্বিক বিষয় নিয়ে খোজ খবর নেন। তাছাড়া পুজা উদযাপন পরিষদ প্রতিটি পুজা মন্দির কমিটির সাথে যোগাযোগ অবহ্যত রাখছেন। গত রবিবার সপ্তমী পুজার দিনে পুজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দরা পরিদর্শন কালে ফতেপুর পুজা মন্দিরে ও আরো ২/৩টি মন্দিরে সুনামগঞ্জ -৪ আসনের জাতীয় সংসদ সদস্য এড. নুরুল ইসলাম নুরুলের সাথে পরিদর্শন কালে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় বিএনপি জেলা ও উপজেলা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সার্বিক অবস্থায় বিশ্বম্ভরপুরে শারদীয় দূর্গা পূজা শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত হচ্ছে।
আপনার মতামত লিখুন :