

লতিফুর রহমান রাজু.সুনামগঞ্জ:
রোটারি ক্লাব অফ সিলেট ইম্পেরিয়াল এর ২৭০ তম সাপ্তাহিক সভা এবং রোটারি বর্ষ ২০২৬/২৭ এর প্রথম ক্লাব অ্যাসেম্লি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার,১৮সেপ্টেম্বর রাত সাড়ে ৮টায় সিলেট শহরের বারুতখানাস্হ Zestor Restaurant এ।
ক্লাব প্রেসিডেন্ট মোঃ বাহার উদ্দিনের সভাপতিত্বে মিটিং কল টু অর্ডার করেন।
কোরআন থেকে তেলাওয়াত করেন ক্লাব ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ কাওসার আহমেদ। মাল্টিমিডিয়ার মাধ্যমে জাতীয় সংগীত পরিবেশন করেন ক্লাব সেক্রেটারি রবীন্দ্র রায়। রোটারি ইনভোকেশন পাঠ করেন পিপি তাহমিনা হাসান চৌধুরী। পি পি হাসান কবির চৌধুরী ক্লাব মেম্বারদের সাথে জনকল্যাণমুখী বিভিন্ন বিষয়ে আলোচনা করেন এবং বিভিন্ন প্রজেক্টের বিষয়েও আলোচনা করেন। পিপি জিন্নুন আহমেদ চৌধুরী বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণের প্রস্তাব করেন,এতে ক্লাব মেম্বাররা সম্মতি প্রদান করেন।
আপনার মতামত লিখুন :