বিশ্বম্ভরপুরে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত


admin. প্রকাশের সময় : আগস্ট ৩১, ২০২৬, ৬:৫০ অপরাহ্ণ / ০
বিশ্বম্ভরপুরে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

স্বপন কুমার বর্মন,বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুরে মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান পর্যায়ে শিক্ষার্থীদের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। রবিবার (৩০ আগস্ট) সকালে বিশ্বম্ভরপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে উপজেলা সদর বালিকা উচ্চ বিদ্যালয়ের সম্মেলন কক্ষে মাধ্যমিক পর্যায়ের দশটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণের মধ্য দিয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এবারের বিতর্ক প্রতিযোগিতার বিষয় ছিল “”আইনের শাসনের অভাবেই দুর্নীতি বিস্তারের মূল কারণ”। প্রতিযোগিতা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আবু জাফর উসমানী। বিচারকের দায়িত্ব পালন করেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি জীবনকৃষ্ণ দাসঅবসরপ্রাপ্ত সেনা সদস্য ইসমাইল হোসেন,প্রেসক্লাব সাধারণ সম্পাদক সালেহ আহমদ। উপস্থাপনায় ছিলেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক স্বপন কুমার বর্মন ও বালিকা উচ্চ বিদ্যালয় এর সহকারী শিক্ষক শাহ আলম। সহযোগিতায় ছিলেন,উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটি সদস্য আবুল খায়ের। বিতর্ক প্রতিযোগিতায় কাটাখালি উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীরা ও পলাশ উচ্চ বিদ্যালয় শিক্ষার্থীরা সর্বোচ্চ নম্বর পেয়েছে। উক্ত ২টি দল আগামী ৬ সেপ্টেম্বর ফাইনাল প্রতিযোগিতায় অংশ গ্রহন করবেন। উক্ত ফাইনাল প্রতিযোগিতায় ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে সিলেট দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক সোবেল আহমদ প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন।

শেয়ার করুন