বিশ্বম্ভরপুরে নারীর অধিকার বিষয়ক প্রশিক্ষণ


admin. প্রকাশের সময় : জুন ১৪, ২০২৬, ১০:৪২ অপরাহ্ণ / ০
বিশ্বম্ভরপুরে নারীর অধিকার বিষয়ক প্রশিক্ষণ

স্বপন কুমার বর্মন,বিশ্বম্ভরপুর প্রতিনিধিঃ
বিশ্বম্ভরপুর নারীর অধিকারী বিষয়ে সচেতনতা মূলক দুইদিন ব্যাপী এক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। শনিবার ও রবিবার (১৩ ও ১৪)জুন বিশ্বম্ভরপুর রুরাল ডেভেলপমেন্ট সোসাইটি (বিআরডিএস)এর আয়োজনে উপজেলার সিরাজপুর বাগগাঁওএ দুইদিন ব্যাপী নারীর অধিকার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। (বিআরডিএস) এর পরিচালক জান্নাত মরিয়ম এর সার্বিক তত্বাবধানে উক্ত দুইদিন ব্যাপী প্রশিক্ষণ পরিচালনা করেন (বিআরডিএস) এর প্রোগ্রাম অফিসার ফুলমালা এবং (বিআরডিএস)এর ফিল্ড অফিসার ও প্রশিক্ষক দীপক আচার্য্য। প্রশিক্ষণে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা মূল বক্তব্য রাখেন এড. এম জিয়াউর রহমান,(বিআরডিএস)এর প্রোগ্রাম অফিসার ফুলমালা, সাবেক ইউপি সদস্য আনোয়ারা খাতুন। প্রশিক্ষণে নারী ও পুরুষ মোট পচিঁশ জন অংশ গ্রহণ করেন। প্রশিক্ষণে নারীর অধিকার,নারীর পরিচয় নিয়ে প্রশ্ন,নারীদের ভূমির প্রয়োজনীয়তা,আইনে ভূমিতে নারীর অংশ,ভূমি অফিস ও ভূমি অপরাদ প্রতিরোধ এবং আইন বিষয় নিয়ে বিস্তারিত উপস্থান করা হয়।

শেয়ার করুন