শীতলপাটি শিল্পকে বাচিঁয়ে রাখতে সহযোগিতার আশ্বাস সুনামগঞ্জ জেলা প্রশাসকের।


admin. প্রকাশের সময় : মে ২৭, ২০২৫, ৪:০৭ অপরাহ্ণ / ০
শীতলপাটি শিল্পকে বাচিঁয়ে রাখতে সহযোগিতার আশ্বাস  সুনামগঞ্জ জেলা প্রশাসকের।

লতিফুর রহমান রাজু.সুনামগঞ্জ: সুনামগঞ্জ জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেছেন,শীতল পাটির ব্যাপক চাহিদা রয়েছে।এই শিল্পকে বাঁচিয়ে রাখার জন্য জেলা প্রশাসন সকল ধরনের সহযোগিতা করবে। যেসব উপজেলার গ্রামগুলোতে শীতল পাটির কাজ করা হয়। সে সব জায়গাতে কাঁচামাল যোগান দিতে জেলা প্রশাসনের খাস জায়গায় মুর্তাচাষ করা হবে। এছাড়াও সকল ধরনের পৃষ্টপোষকতা করারও আশ্বাস প্রদান করেন। শুধু শীতলপাটিনয় বাশঁবেত শিল্প, মৃতশিল্পসহ অন্যান্য শিল্পের জন্য যা যা করা দরকার তা করা হবে। জেলা প্রশাসক আরও বলেন,কর্মসংস্থান ও বাজার সৃষ্টি ও খুবজরুরী এইটা নিয়ে কাজ করতে হবে। সকলের সহযোগিতার ও আহবান জানান।
২৭মে মঙ্গলবার সকাল ১০টায় সুনামগঞ্জের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সুনামগঞ্জ জেলা সমাজসেবা কার্যালয় কর্তৃক আয়োজিত বাংলাদেশের প্রান্তিক পেশাজীবি জনগোষ্ঠির জীবনমান উন্নয়ন প্রকল্পের(২য় ফেইজ)অবহিত করন শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক সমর কুমার পালের সভাপতিত্বে ও সুনামগঞ্জ জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ পরিচালক সুচিত্রা রায়ের সঞ্চালনায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ,জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক শাহানুর আলম,জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা,ডাঃ শতাব্দী রায়,সহকারী কমিশনার নাসরিন আক্তার,সুনামগঞ্জ জেলা প্রেসক্লাব সভাপতি লতিফুর রহমান রাজু,বাসস প্রতিনিধি শাহজাহান চৌধুরী,সাংবাদিক পংকজ দে,মাসুম হেলাল সহ কামার,কুমার,নাপিত,মুচি,মৎস্যজীবি,কুটিরশিল্প, যাদু শিল্পীসহ নানা শ্রেণী পেশার মানুষ।

শেয়ার করুন