যুক্তরাজ্যে বাংলাদেশের বিশ্বম্ভরপুর উপজেলার আব্দুল আলিম রনি চ্যাম্পিয়ান


admin. প্রকাশের সময় : মে ৩, ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ণ / ০
যুক্তরাজ্যে বাংলাদেশের বিশ্বম্ভরপুর উপজেলার আব্দুল আলিম রনি চ্যাম্পিয়ান

স্বপন কুমার বর্মন,বিশ্বম্ভরপুর প্রতিনিধি

যুক্তরাজ্যে ব্যাডমিন্টন প্রতিযোগিতায় বাংলাদেশের সন্তানের কৃতিত্ব ।গতকাল যুক্তরাজ্যে পোর্টসমাউথ বাংগালী স্পোর্টিং ক্লাব কতৃক আয়োজিত ব্যাডমিন্টন টুর্নামেন্টে যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশের সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর উপজেলার আব্দুল আলিম রনি ব্যাডমিন্টন টুর্নামেন্টে অংশ গ্রহন করে চ্যাম্পিয়ান হওয়ার গৌরভ অর্জন করেন।

টুর্নামেন্টে তার পাটনার ছিলেন শেখ ওয়াজী। উল্লেখ্য যে,তুমুল প্রতিযোগিতা মূলক যুক্তরাজ্যের উক্ত ব্যাডমিন্টন খেলায় চ্যাম্পিয়ান হওয়ায় তাদেরকে আনুষ্ঠানিক ভাবে পুরস্কার প্রদান করা হয়। আব্দুল আলিম রনি যুক্তরাজ্যে ব্যাডমিন্টন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ান হওয়ায় বিশ্বম্ভরপুর উপজেলার বিভিন্ন মহল থেকে তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছেন। বিশেষ করে উপজেলার ক্রীড়ামোদি সহ তার বন্ধু বাদ্ধব অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছেন।

শেয়ার করুন