

স্বপন কুমার বর্মন,বিশ্বম্ভরপুর(সুনামগঞ্জ) প্রতিনিধি: বিশ্বম্ভরপুরে যথাযোগ্য মর্যদায় ২১শে ফেব্রুয়ারী শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ বিভিন্ন কর্মসূচিতে উদযাপন করা হয়। “আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো একুশে ফেব্রুয়ারী,আমি কি ভুলিতে পারি” এ শ্লোগানকে সামনে রেখে ২১শে ফেব্রুয়ারী রাত টা১মিনিট থেকে উপজেলা কেন্দ্রীয় শহিদ মিনারে পর্যায়ক্রমে পুষ্পস্থঅর্পন, সকালে জাতীয় পতাকা অর্ধ্বনিমিত উত্তোলন,আলোচনা সভা, চিত্রাংকন,রচনা প্রতিযোগিতা,পুরস্কার বিতরন,মসজিদ,মন্দিরসহ ধর্মীয় উপসনালয়ে মোনাজাত,প্রার্থনা ইত্যাদি কর্মসূচি পালন করা হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে রাত ১২টা ১মিনিটে উপজেলা কেন্দ্রীয় শহিদ মিনারে পর্যায়ক্রমে পুষ্পস্থঅর্পন করেন উপজেলা প্রশাসন,থানা পুলিশ প্রশাসন,উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড,উপজেলা বিএনপি,উপজেলা ছাত্রদল,কলেজ ছাত্রদল,যুবদল ও অঙ্গ সংগঠন,উপজেলা এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, উপজেলা স্বাস্থ্য বিভাগ ও পরিবার পরিকল্পনা বিভাগ,সরকারি দিগেন্দ্র বর্মন কলেজ,সরকারি মডেল উচ্চ বিদ্যালয়,বালিকা উচ্চ বিদ্যালয়, উপজেলা ফায়ার সার্ভিস টেস্টশন, উপজেলা পল্লী বিদ্যুৎ বিভাগ, উপজেলা প্রেসক্লাব, দি লিটল বার্ড একাডেমি এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান,এনজিও প্রতিষ্ঠান ও বিভিন্ন সামাজিক সংগঠন। সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে দিবসের তাৎপর্যের উপর আলোচনা সভা ও বিভিন্ন প্রতিযোগিতায় অংশ গ্রহনকারী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরন করা হয়।

উক্ত সভায় সভাপতিত্ব করেন ও পুরস্কার বিতরন করেন উপজেলা নির্বাহী অফিসার আবদুল মতিন খান। শিক্ষক অঞ্জন কুমার দে সঞ্চালনায় বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ জাহিদুল ইসলাম, সরকারি দিগেন্দ্র বর্মন কলেজের সহ অধ্যাপক মোঃ নুরুল আমিন ও শিক্ষার্থী। উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি ১ম যুগ্ম আহবায়ক আশিকুর রহমান আশিক,উপজেলা প্রকৌশলী রজত কান্তি দাশ,স্বাস্থ্য বিভাগের মেডিকেল অফিসার ডাঃ জাহিদুল ইসলাম, কলেজের প্রভাষক মোঃ শহিদুল্লাহ,উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড আহবায়ক মোঃ জসিম উদ্দিন,উপজেলা প্রশাসনিক কর্মকর্তা অজিত কুমার দে,প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মন,উপজেলা যুবদল সদস্য সচিব জাহাঙ্গীর আলম প্রমুখ।
আপনার মতামত লিখুন :