বিশ্বম্ভরপুরে বিভিন্ন প্রতিষ্ঠানে জি,আর চালের ডিও বিতরন


admin. প্রকাশের সময় : জুন ৫, ২০২৫, ১০:৩২ পূর্বাহ্ণ / ০
বিশ্বম্ভরপুরে বিভিন্ন প্রতিষ্ঠানে জি,আর চালের ডিও বিতরন

স্বপন কুমার বর্মন,বিশ্বম্ভরপুর প্রতিনিধিঃ
বিশ্বম্ভরপুরে সুনামগঞ্জ জেলা প্রশাসনের মাধ্যমে জেলা দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান শাখা থেকে প্রাপ্ত জি,আর ১৫ মেঃটন চালের ডিও বিভিন্ন প্রতিষ্ঠানে বিতরন করা হয়। বুধবার(৪জুন) বিকালে উপজেলা নির্বাহী অফিসারের অফিস কক্ষে জি, আর চালের ডিও বিতরন করেন উপজেলা নির্বাহী অফিসার মফিজুর রহমান। উপজেলার মাদ্রাসা, এতিমখানা, মন্দির সহ বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানের সভাপতির নিকট জি,আর চালের ডিও প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনের প্রশানিক কর্মকর্তা অজিত কুমার দে এবং বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষে সভাপতিগন।

শেয়ার করুন