বিশ্বম্ভরপুরে গণভোট ও পোস্টাল ব্যালটে ভোট দান বিষয়ক অবহিত করুন সভা


admin. প্রকাশের সময় : জানুয়ারি ১৯, ২০২৬, ৪:০৯ অপরাহ্ণ / ০
বিশ্বম্ভরপুরে গণভোট ও পোস্টাল ব্যালটে ভোট দান বিষয়ক অবহিত করুন সভা

স্বপন কুমার বর্মন,বিশ্বম্ভরপুর(সুনামগঞ্জ)প্রতিনিধি:
বিশ্বম্ভরপুরে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গণভোট ও পোস্টাল ব্যালটে ভোট দান বিষয়ক অবহিতকরুন সভা অনুষ্ঠিত হয়। সোমবার(১৯ জানুয়ারি)সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে,অবহিতকরণ সভায় সভাপতিত্ব করেন ও নির্বাচনী বিষয়ে বক্তব্য রাখেন,উপজেলা নির্বাহী অফিসার আব্দুল মতিন খান। গণভোট ২০২৬ সংসদ নির্বাচন,দেশের চাবি আপনার হাতে,এ উক্তি দিয়ে উক্ত গুরুত্বপূর্ণ অবহিতকরণ সভায় উপজেলা নির্বাহী অফিসার আব্দুল মতিন খান বলেন,আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনও গণভোট দেশ ও জনগণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এ নির্বাচন তৃণমূল থেকে সর্বস্তরের জনসাধারণের মধ্যে ভোটে অংশগ্রহণ করার জন্য সচেতনতা বৃদ্ধিতে উপস্থিত সকলের প্রতি কাজ করে যাওয়ার আহ্বান জানান। তিনি আরো বলেন এ গুরুত্বপূর্ণ নির্বাচনে ভোট গ্রহণে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা গাফিলতি করলে কঠোর ব্যবস্থাসহ জেল জরিমানা বিধান রয়েছে। গণভোট ও পোস্টাল ভোট প্রদানে”হা ও না”ভোট বিষয়ে বিশদভাবে উপস্থাপন করেন।
তাছাড়া মুক্ত আলোচনায় নির্বাচন বিষয়ক বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
উক্ত অবহিতকরণ সভায় উপস্থিত ছিলেন,বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাবৃন্দ,বিভিন্ন ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিবৃন্দ,স্কুল,কলেজ ও মাদ্রাসা পর্যায়ের শিক্ষক মন্ডলী,ধর্মীয়নেতৃবৃন্দ,মুক্তিযোদ্ধা বৃন্দ, সাংবাদিকবৃন্দ,সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ,এনজিও প্রতিনিধি, ব্যাংক প্রতিনিধিসহ বিভিন্নস্তরের প্রতিনিধিবৃন্দ।
মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন,ধনপুর আছমত আলী পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসমাইল হোসেন,বালিকা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক হারুনুর রশিদ,সাতগাও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ নজরুল ইসলাম,মুক্তিযোদ্ধা প্রতিনিধি সৈয়দ জসীমউদ্দীন, ফতেপুর ইউপি চেয়ারম্যান মোঃ ফারুক আহমদ,প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মন,প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক চমক পদ রায় প্রমুখ।

শেয়ার করুন