

স্বপন কুমার বর্মন (বিশ্বম্ভরপুর) সুনামগঞ্জ প্রতিনিধিঃ বিশ্বম্ভরপুরে আন্তাজর্তিক অভিবাসী দিবস এবং জাতীয় প্রবাসী ২০২৫ উৎযাপন উপলক্ষে এক বণার্ঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে “দক্ষতা নিয়ে যাব বিদেশ,রেমিটেন্স দিয়ে গড়বো স্বদেশ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে এক বানার্ঢ্য র্যালী উপজেলা সদরের বিভিন্ন সড়ক পদক্ষিণ করে। র্যালী শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে দিবসের তাৎপর্য তুলে ধরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ আসাদুজ্জামানের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রশাসনের প্রশাসনিক কর্মকর্তা অজিত কুমার দে। আরো বক্তব্য রাখেন সাতগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ নজরুল ইসলাম,ধনপুর আছমত আলী পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসমাইল হোসেন,শক্তিখলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম,ইরা সংস্থার ইবালিয়েশন এন্ড মনিটরিং অফিসার মোঃ ফজলুল করিম,প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মন প্রমূখ। র্যালী ও আলোচনা সভায় বিভিন্ন শ্রেণী পেশার লোকজন অংশ গ্রহণ করেন।
আপনার মতামত লিখুন :