

স্বপন কুমার বর্মণ বিশ্বম্ভপুর প্রতিনিধি:-
বিশ্বম্ভরপুর উপজলা প্রশাসন কর্তৃক উপজেলা মাল্টিপারপাস এর সজ্জিত করন ও নতুন রুপে শুভ উদ্ভোধন করা হয়।
বৃৃহস্পতিবার (২৯মে) বিকালে নবসাজে সু-সৃজ্জিত পর্যটন স্পট উপজেলা প্রশাসন মাল্টিপারপাস সেন্টার উদ্ভোধন করা হয়। আনুষ্ঠানিক ভাবে উদ্ভোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মফিজুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন থানার অফিসার ইনর্চাজ মোঃ মোখলেছুর রহমান,উপজেলা বিএনপি আহবায়ক মোঃ রাজু আহমদ,প্রথম যুগ্ম আহবায়ক মোঃ আশিকুর রহমান আশিক,উপজেলা উপ-সহকারী জনস্বাস্থ্য প্রকৌশলী মৃদুল কান্তি সরকার,প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মন,সহ উপজেলার বিভিন্ন শ্রেণি পেশার ও পর্যটন প্রেমী লোকজন উপস্থিত ছিলেন। 
উদ্ভোধনকালী উপজেলা নির্বাহী অফিসার মফিজুর রহমান বলেন উপজেলা প্রশাসন মাল্টিপারপাস সেন্টার কিছুদিন বন্ধ ছিল। বর্তমানে আমরা সংস্কার করে নতুন ভাবে চালু করেছি। স্থানীয় ও সুনামগঞ্জ জেলা সহ সকল পর্যটক গনের মাল্টিপারপাসে আগমের জন্য আহবায়ন জানাচ্ছি।
উল্লেখ্য যে,গত জুলাই-আগষ্ট আন্দোলন পর থেকে উক্ত পর্যটন স্পট মাল্টিপারপাস সেন্টার জিমিয়ে পড়েছিল। গত এপ্রিল মাসে মাল্টিপারপাস সেন্টার নতুন রূপে চালু করার উদ্দ্যেগ নেন উপজেলা নির্বাহী অফিসার মফিজুর রহমান।
তিনি উক্ত মাল্টিপারপাস সেন্টারে পরিচালনা কমিটির সদস্যদের নিয়ে সভা করে দ্রæত চালু করার উদ্দ্যেগ ও সিদ্ধান্ত গ্রহন করেন। এরই ফলপ্রসুতে উপজেলা প্রশাসন মাল্টিপারপাস সেন্টার নতুন আঙ্গিকে সু-সুজ্জিত করে পুনরায় চালু করা হয়। উক্ত পর্যটন স্পট চালু হওয়ায় পর্যটক প্রেমী মানুষের মাঝে নব সারা জেগেছে। তাছাড়া উপজেলা সদরের হাওর বিলাশ নতুন ভাবে সু-সুজ্জিত করা হয়েছে। ফলে আবারও বিশ্বম্ভরপুর উপজেলা প্রশাসন মাল্টিপারপাস সেন্টার ও হাওর বিলাশ সহ পর্যটন স্পটগুলো পর্যটকদের ভীড়ে মুখরিত হয়ে উঠবে বলে মানুষের মধ্যে আশা জেগেছে।
আপনার মতামত লিখুন :