বাংলাদেশ কিন্ডারগার্টেন এণ্ড প্রি-ক্যাডেট স্কুল ফাউন্ডেশন কর্তৃক বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সনদ ও অর্থ গ্রহন


admin. প্রকাশের সময় : মে ১৮, ২০২৬, ২:৫৪ অপরাহ্ণ / ০
বাংলাদেশ কিন্ডারগার্টেন এণ্ড প্রি-ক্যাডেট স্কুল ফাউন্ডেশন কর্তৃক বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সনদ ও অর্থ গ্রহন

সংবাদদাতা,সুনামগঞ্জ
বাংলাদেশ কিন্ডারগার্টেন এণ্ড প্রি-ক্যাডেট স্কুল ফাউন্ডেশন কর্তৃক তাহিরপুর উপজেলার লাউড়েরগড় কনফিডেন্স চাইল্ড কেয়ার একাডেমির ২০জন শিক্ষার্থীর সনদ ও অর্থ গ্রহণ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আলীনুর।
বাংলাদেশ কিন্ডারগার্টেন এণ্ড প্রি-ক্যাডেট স্কুল ফাউন্ডেশন কর্তৃক দেশব্যাপী একযোগে অনুষ্ঠিত বৃত্তি পরীক্ষার ফলশ্রুতিতে কনফিডেন্স চাইল্ড কেয়ার একাডেমি-এর ২০ জন কৃতি শিক্ষার্থী আনুষ্ঠানিকভাবে তাদের মেধা সনদ ও বৃত্তির অর্থ গ্রহণ করেছে। আবাবিল নূরানী কিন্ডারগার্টেনে আয়োজিত কেন্দ্রীয় নেতৃবৃন্দের সমন্বয়ে অনুষ্ঠিত অনুষ্ঠানে অত্যন্ত আনন্দঘন পরিবেশে বাংলাদেশ কিন্ডারগার্টেন এণ্ড প্রি-ক্যাডেট স্কুল ফাউন্ডেশনের সভাপতি জনাব রেজাউল হক কনফিডেন্স চাইল্ড কেয়ার একাডেমির প্রধান শিক্ষক জনাব আলী নূরের হাতে বৃত্তির সনদ ও অর্থ তুলে দেন। উক্ত অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহাসচিব আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক বেলাল হোসেন ভূঁইয়া এবং সুনামগঞ্জ জেলার নেতৃবৃন্দ।
​চলতি শিক্ষাবর্ষের এই বৃত্তি পরীক্ষায় কনফিডেন্স চাইল্ড কেয়ার একাডেমির শিক্ষার্থীদের এই গৌরবোজ্জ্বল সাফল্য প্রতিষ্ঠানটির শিক্ষার মান ও ধারাবাহিক সুনামেরই বহিঃপ্রকাশ।
​কনফিডেন্স চাইল্ড কেয়ার একাডেমির প্রধান কার্যালয় ও পরিচালনা পর্ষদের পক্ষ থেকে কৃতি ২০ জন শিক্ষার্থী, তাদের অভিভাবক এবং দায়িত্বপ্রাপ্ত শিক্ষকদের আন্তরিক অভিনন্দন জানানো হয়েছে। বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, এই ২০জন শিক্ষার্থীর সাফল্য অন্যান্য শিক্ষার্থীদের মাঝেও পড়াশোনার প্রতি এক সুস্থ প্রতিযোগিতার পরিবেশ তৈরি করবে। আগামী বছরগুলোতে সাফল্যের এই ধারা আরও বেগবান করতে এবং শতভাগ শিক্ষার্থীকে মেধার তালিকায় নিয়ে আসতে একাডেমি আরও আধুনিক ও সৃজনশীল পাঠদান পদ্ধতি অব্যাহত রাখবে।

শেয়ার করুন