

নিজেস্ব প্রতিবেদক::
টাঙ্গুয়ার হাওরে ঘুতে এসে পর্যটকবাহী চলন্ত হাউসবোট থেকে বৌলাই নদীতে পড়ে নিখোঁজ হাওয়ার দুই দিন পর পিরোজপুর গ্রাম সংলগ্ন বৌলাই নদীর পানিতে ভেসে উঠলো শিশু পর্যটক রুকাইয়া নুরের মরদেহ।
আজ ২৩ আগষ্ট সোমবার ভোরে বালিজুরী ইউনিয়নের পিরোজপুর গ্রামের সামনে বৌলাই নদীতে তার মরদেহ ভেসতে দেখে স্থানীয়রা থানা পুলিশকে খবর দেয়।
রুকাইয়া নুর (১০) ফরিদপুরের কোতোয়ালি থানার গল চামোট ২ নম্বর সড়ক এলাকার বাসিন্দা ডা. শাহনুর রহমানের মেয়ে।
এর সত্যতা নিশ্চিত করেন তাহিরপুর থানার ওসি ফারুক আহমেদ
জানাযায়, গত ২১ আগষ্ট নিহত শিশু পর্যটক রুকাইয়া নুরসহ প্রায় ২০ জন পর্যটক সাইফান এ লাক্সারী ওয়াটার ভিলা হাউসবোটে করে মধ্যনগর থেকে টাঙ্গুয়ার হাওর ও নীলাদ্রি লেক ঘুরে যাদুকাটার উদ্দেশ্যে রওনা হন। পরে দুপুর যাদুকাটা নদীর শাখা বৌলাই নদীর মাহতাবপুর খেয়াঘাট সংলগ্ন চলন্ত হাউজবোট থেকে পড়ে পানি ডুবে নিখোঁজ হয় ১০ বছর বয়সী পর্যটক রুকাইয়া নুর।
খবর পেয়ে তাহিরপুর থানা পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে আসে। এবং বিকেল ৪টার দিকে সুনামগঞ্জ ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় এলাকাবাসী ও পুলিশের সহযোগিতায় নিখোঁজের সন্ধানে উদ্ধার অভিযান শুরু করে। ২১- ২২ আগষ্ট টান দুইদিন ফায়ার সার্ভিসের উদ্ধারকারী টিম অভিযান চালিয়েও নিখোঁজ শিশু পর্যটক রুকাইয়া নুরের সন্ধান মেলেনি। এদিকে আজ ভোরে রুকাইয়া নুরের মরদেহ ভেসে উঠে বৌলাই নদীতে।
আপনার মতামত লিখুন :