বিশ্বম্ভরপুরে জিকা কমিটির সভা ও মানববন্ধন অনুষ্ঠিত


admin. প্রকাশের সময় : মে ১৩, ২০২৬, ১২:৪৮ অপরাহ্ণ /
বিশ্বম্ভরপুরে জিকা কমিটির সভা ও মানববন্ধন অনুষ্ঠিত

স্বপন কুমার বর্মন, বিশ্বম্ভরপুর প্রতিনিধি

সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর উপজেলায় জলবায়ুভিত্তিক সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন কর্মসূচির (সিআরইএ) প্রকল্পের আওতায় উপজেলা জেন্ডার সমতা ও জলবায়ু জোট (জিকা) কমিটির ত্রৈমাসিক সভা ,মানববন্ধন ও স্মারক লিপি প্রদান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১২মে) বিশ্বম্ভরপুর প্রেসক্লাবে মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ) এর কারিগরি ও সুইডেন এ্যাম্বাসি অফ বাংলাদেশ এর আর্থিক সহায়তায়, এফ্যারটস ফর রুরাল এডভ্যান্সমেন্ট (ইরা) এর আয়োজনে উপজেলা জেন্ডার সমতা ও জলবায়ু জোট (জিকা) কমিটির সভা অনুষ্ঠিত হয়। এরপর বিশ্বম্ভরপুর প্রেসক্লাবের সামনে জিকা কমিটির সকল সদস্যদের অংশগ্রহণে শিশু ধর্ষনের সঠিক ও দ্রুত বিচারের দাবিতে” এবং ”হাওরে প্রকৃত ক্ষতিগ্রস্ত বোরো ফসলী কৃষকদেরকে সরকারি সহায়তা প্রদানের জন্য মানববন্ধন করে উপজেলা নির্বাহী অফিসার আবদুল মতিন খানের নিকট স্মারক লিপি প্রদান করা হয়। স্মারক লিপিতে সম্প্রতি হাওরাঞ্চলে অতিবৃষ্টিজনিত কারণে ব্যাপক ফসল ক্ষতি মোকাবেলা ও নারীদের অগ্রাধিকারভিত্তিক কৃষি ব্যবস্থাপনা উন্নয়ন সহায়তা এবং প্রকৃত ক্ষতিগ্রস্তদের তালিকা প্রণয়ন ও দ্রুত সহায়তা প্রদানের জন্য দাবি জানানো হয়। সভায় ইরা প্রজেক্ট অফিসার ওছিউর রহমান এর সঞ্চালনায় প্রজেক্ট ম্যানেজার ও জিকা কমিটির সদস্য সচিব মো. বদরুজ্জামান রনি জেন্ডার, বর্তমানে করনীয়, পরিকল্পনা বিষয়ক আলোচন করেন। সভায় সভাপতিত্ব করেন উপজেলা জিকা কমিটির সভাপতি বায়েজিদ আলম। সভায় বক্তব্য রাখেন বিশ্বম্ভরপুর সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক চন্দ্রশেখর সরকার, মিয়ারচর পাঁচগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইকবাল হোসেন, প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মন, ভার্ড উপজেলা ম্যানেজার মো. সাইদুল ইসলাম, মোঃ অপু প্রমুখ। এছাড়াও সভায় মতামত প্রদান করেন ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপার ভাইজার মাওলানা ফজলুল হক। সবশেষে জিকা কমিটির সভাপতি বায়েজিদ আলম নারীদের অধিকার আদায়ে এবং সহিংসতা নিরসনে সকলকে একযোগে কাজ করার আহবান জানান। তাছাড়া বিভিন্ন সামাজিক উন্নয়নমুলক কাজে সবাইকে উদ্যোগী হয়ে কাজ করার আহবান জানিয়ে সভার পরিসমাপ্তি ঘোষনা করেন।

শেয়ার করুন