রামিসার ধর্ষন ও হত্যার বিচারের দাবিতে বিশ্বম্ভরপুরে মানববন্ধন অনুষ্ঠিত


admin. প্রকাশের সময় : মে ২৪, ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ণ /
রামিসার ধর্ষন ও হত্যার বিচারের দাবিতে বিশ্বম্ভরপুরে মানববন্ধন অনুষ্ঠিত

স্বপন কুমার বর্মণ বিশ্বম্ভপুর প্রতিনিধি
সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর উপজেলায় জলবায়ুভিত্তিক সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন কর্মসূচির(সিআরইএ) প্রকল্পের আওতায় উপজেলা জেন্ডার সমতা ও জলবায়ু জোট (জিকা)কমিটির উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।২৩মে ২০২৬খ্রি:রোজ শনিবার বিশ্বম্ভরপুর নুতনপাড়া প্রধান সড়কে মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ)এর কারিগরি ও সুইডেন এ্যাম্বাসি অফ বাংলাদেশ এর আর্থিক সহায়তায়, এফ্যারটস ফর রুরাল এডভ্যান্সমেন্ট (ইরা) এর আয়োজনে উপজেলা জেন্ডার সমতা ও জলবায়ু জোট(জিকা) কমিটির উদ্যোগে শিশূ রামিসার ধর্ষন ও হত্যার বিচারের দাবিতে বিশ্বম্ভরপুরে জিকা কমিটির মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন বিশ্বম্ভরপুর প্রেসক্লাবের সভাপতি স্বপন কুমার বর্মন,ভার্ড ম্যানেজার মোঃ সাইদুল ইসলাম,ইরা সিআরইএ প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার বদরুজ্জামান রনি। মানববন্ধনে অংশগ্রহন করেন। বিশ্বম্ভরপুর উপজেলা জেন্ডার সমতা ও জলবায়ু জোট (জিকা) কমিটির সদস্য,বিভা রানী, মিনা রানী,ফাতেহা আক্তার,ইরা সিআরইএ প্রকল্পের প্রজেক্ট অফিসার ও ছিউর রহমান,ফিল্ড ফ্যাসিলিটেটর অর্পিতা দাস রত্না। বক্তারা শিশু রাইসার ধর্ষক ও হত্যাকারীর দ্রুত বিচারের দাবি করেন।
সবশেষে জিকা কমিটির সদস্য ও প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মন নারীদের অধিকার আদায়ে এবং সহিংসতা নিরসনে সকলকে একযোগে কাজ করার আহবান জানান। তাছাড়া কোন শিশু যেন এমন বর্বতার স্বীকার না হয় সেজন্য সবাইকে সচেতন থাকার আহবান জানিয়ে মানববন্ধনের পরিসমাপ্তি ঘোষনা করেন।

শেয়ার করুন