বিশ্বম্ভরপুরে বিভিন্ন কর্মসূচিতে ভূমি সেবা মেলা উদ্বোধন


admin. প্রকাশের সময় : মে ২০, ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ণ /
বিশ্বম্ভরপুরে বিভিন্ন কর্মসূচিতে ভূমি সেবা মেলা উদ্বোধন

স্বপন কুমার বর্মন, বিশ্বম্ভরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি: সারাদেশের ন্যায় বিশ্বম্ভরপুরে বিভিন্ন কর্মসূচিতে ভূমি সেবা মেলা ২০২৬ এর আনুষ্ঠানিক ভাবে শুভ উদ্বোধন করা হয়।মঙ্গলবার (১৯ মে) সকালে উপজেলা ভূমি অফিসের আয়োজনে তিন দিন ব্যাপী কর্মসূচি নিয়ে ভূমি সেবা মেলার শুভ উদ্বোধন করা হয়।উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ মাহফুজুর রহমানের সার্বিক তত্ত্বাবধানে প্রথমেই বিভিন্ন শ্রেণী পেশার লোকজনের অংশগ্রহণে এক বর্ণাঢ্য রেলি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করা হয় এবং জাতীয় পর্যায়ে প্রধানমন্ত্রী কর্তৃক ভূমি মেলার শুভ উদ্বোধন অনুষ্ঠান প্রজেক্টরের মাধ্যমে প্রদর্শন করা হয়। “জন বান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা সুরক্ষিত ভুমি সমৃদ্ধ ভবিষ্যৎ”এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা পর্যায়ের কর্মসূচি গুলো উপস্থাপন করা হয়।

ভূমি সেবা মেলা ২০২৬ এর কর্মসূচির মধ্যে রয়েছে, সেবা সহায়তা বুথ চালু, সচেতনতা মূলক সভা, গণ শুনানি, ভূমি সেবা সংক্রান্ত ব্যাপক প্রচার-প্রচারণা, সেবা গ্রহীতাদের মধ্যে ভূমি উন্নয়ন কর রশিদ প্রদান, নামজারীর কপি প্রদান সহ বিভিন্ন ভূমি কার্যাবলী নিয়ে বক্তব্য প্রদান করেন, সহকারী কমিশনার ভূমি ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহফুজুর রহমান। তাছাড়া তিনি উপস্থিত ভূমি সেবা গ্রহীতা সহ শিক্ষক, শিক্ষার্থী, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণী পেশার লোকজনের উপস্থিতিতে ভূমি সেবা মেলার তাৎপর্য তুলে ধরেন। ভূমি সেবা মেলায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাদাঘাট দক্ষিণ ইউপি চেয়ারম্যান মোঃ ছবাব মিয়া, উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ আশিকুর রহমান আশিক, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর মেডিকেল অফিসার ডাঃ জাহিদুল ইসলাম, বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হারুনুর রশিদ, পলাশ ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান স্বপন পাল সলুকাবাদ ইউপি প্যানেল চেয়ারম্যান আব্দুল হাসিম, প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মন প্রমুখ।

শেয়ার করুন